অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রামেক হাসপাতালে এমপি আয়েন উদ্দিনের স্ত্রী
অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক ড. এলিনা আক্তার পলি (৪০)। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সহধর্মিণী। তবে কী কারণে তিনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। আইসিইউতে থাকলেও ড. এলিনা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ড. এলিনাকে জরুরি বিভাগ আনা হয়। সেখান থেকে তাকে ৩৮ নম্বর ওয়ার্ডে (মেডিসিন বিভাগ) পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে পাঠানো হয়।
আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, আইসিইউতে যখন আসেন, তখন শারীরিক অবস্থা ভালো বলতে পারি না। রাতের মতোই তার অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে জানার জন্য এমপি আয়েন উদ্দিনকে ফোন করা হলেও তিনি ফোন না ধরার কারণে কিছু জানা যায়নি।
এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
এদিকে, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য হলেও আয়েন উদ্দিন মহানগরীর গ্রেটার রোডের কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়ি থেকেই তার সহধর্মিণীকে রামেক হাসপাতালে নেয়া হয়।
এমএসএম / জামান
নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
রাণীশংকৈলে ২য় স্ত্রী ডিভোর্স দেয়ায় স্বামী ইউপি সদস্যের আত্মহত্যা
প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার
র্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা
ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর
পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য
শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ