সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন সেবা দেয়া হয়েছে। উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেয়া হয়। শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ চিকিৎসা সেবা দেয়া হয়।
ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ড. প্রফেসর শিরিন বেগম, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সি প্রমুখ। চিকিৎসা সেবায় দুই হাজার অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ও ৪০০ মানুষের লেন্স প্রতিস্থাপন করা হয়।
ভূঁইয়া ফাউন্ডেশন গত ১৪ বছর ধরে নিজস্ব অর্থায়নে শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ ও ঈদসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, রাস্তা সংস্কার, সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করা আসছে। এছাড়াও করোনার সময় বারদী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে।
ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, আর্তমানবতার সেবায় ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ