বাউফলে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে বিপুল পরিমাণ অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ইসমাইল গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার সকাল ৬টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল ডাকাত কেশবপুর গ্রামের মৃত ছায়েদ আলী গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরীর প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ৪টি বল্লম, ৪টি পাইপ, ৩টি রামদা, ২টি চাকু, ১টি ড্রিল মেশিন, ৬টি রেঞ্জ এবং ১টি প্লাসসহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সে তেঁতুলিয়া নদীতে জেলেদের ট্রলারেও ডাকাতি করে বলে অভিযোগ রয়েছে। রোববার ইসমাইল অস্ত্রপাতি নিয়ে কোথাও ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল গাজী নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে গুলি ও দেশীয় অস্ত্রসহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা