সমন্বয়হীনতার কারণে পাইকগাছার পাবলিক লাইব্রেরিসহ জাদুঘর ধ্বংস হচ্ছে
খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়হীনতার কারণে পাবলিক লাইব্রেরি ও জাদুঘর ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। পাঠকশূন্য হয়ে পড়েছে লাইব্রেরি।
পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে পাইকগাছা পাবলিক লাইব্রেরি ও জাদুঘর ১৯৮৫ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান অ্যাড. স. ম. বাবর আলী প্রতিষ্ঠা করেন, যার আজীবন সদস্য ১৪৬ এবং সাধারণ সদস্য ৯৩৮ জন। ২০০ বই নিয়ে যাত্রা শুরু করে লাইব্রেরিটি। পরবর্তীতে বই সংখ্যা ছিল ৫ হাজার। বর্তমানে অনেক বই হারিয়ে গেছে। ১৫টি আলমারি, ২০টি কাঠের চেয়ার, ৪টি টেবিল থাকলেও সবই প্রায় ব্যবহার অনুপযোগী। দেখানো হলেও তার সংখ্যা অনেক কম হবে।
লাইব্রেরি ভবনটির অবস্থা খুই করুণ। অনেকাংশে ফাটল দেখা দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ২০০-৩০০ পাঠকের আনাগোনা থাকলেও বর্তমান তা পাঠকশূন্য হয়ে পড়েছে। মাঝেমধ্যে দু-একজন পাঠক অতিপ্রয়োজনে যান বলে জানা যায়।
বর্তমান লাইব্রেরিয়ান আবুল কালাম আজাদ বলেন, ৮ বছর আগে আমাকে পৌরসভার মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এখানে এসে যা পেয়েছি তা নিয়েই দায়িত্ব পালন করছি।
এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৯৯ সালে পৌরসভা অলিখিতভাবে লাইব্রেরি ও জাদুঘর দেখাশোনার দায়িত্ব পায়। উপজেলা পরিষদ লিখিতভাবে হস্তান্তর না করায় অবকাঠামো কোনো পরিবর্তন করা বা জাদুঘরের স্মৃতি নিদর্শন রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।
সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. স. ম. বাবর আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এটা প্রতিষ্ঠা করি। যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলাম আজ তা ধ্বংসের দ্বারপ্রান্তে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে কিভাবে এর উন্নতি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত