ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যুবলীগ নেতা শুভ হত্যার বিচারের দাবিতে উত্তাল পিরোজপুর


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২১-১১-২০২১ বিকাল ৫:৫৯

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। রোববার (২১ নভেম্বর) বেলা ১১টায় টাউন ক্লাব মাঠ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ মাঈন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস সাব্বির আহম্মেদ, সদস্য হাফিজুর রহমান জুম্মান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ। ‍এ সময় জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, শুভ ভাই আজ আমাদের মাঝে নাই। নাসির মাতুব্বরের মতো হাজারটা বে‍ইমান জন্মালেও আমাদের শুভ ভাইয়ের অভাব পূরণ হবে না। শুভ ভাইয়ের পরিবার তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আমাদের রাজপথের একজন সৈনিককে হারিয়েছি। হারানোর ক্ষতি আওয়ামী লীগ ও শুভ ভাইয়ের পরিবার ছাড়া আর কেউ বুঝবে না। আর যেন কারো মায়ের বুক খালি না হয়। আর নাসির মাওলানাসহ তার গডফাদারদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত