ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:১৩

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচতলা ভবনের নিচতলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। 

দগ্ধরা হলেন- সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি সেফালী (৫৫)।

তিনি জানান, মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর শরীরের ২৫ শতাংশ, মা প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ এবং নানী সেফালীর শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ বলেন, সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয় বলে জানান তিনি।

তিনি আরো জানান, আমার বোন জামাই তার পরিবারকে নিয়ে মুগদা থানার মাতব্বরগলির ৩৭/৩৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকত।

জামান / জামান

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!