ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দারিতে পিরোজপুরে মানববন্ধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৩:৩১

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর যুবলীগ। সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর যুবলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কেএম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কেএমডি মেজবাহউদ্দিন সাবু। ‍এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না। তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র। কোনো অন্যায়কারীকে যেন ছেড়ে দেয়া না হয়। শুভর হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নাসির এত ক্ষমতা কই পায়? তাকে এত ক্ষমতা কে দেয়? তার ক্ষমতার উৎস খুঁজে দেখতে হবে। নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। নাসির মাওলানার ফাঁসিসহ তার গডফাদারদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান বক্তারা।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত