ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় স্থগিত পিলটকাটা কেন্দ্রের ভোটগ্রহণ ৩০ নভেম্বর


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৪:৬
কুতুবদিয়ায় গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত বড়ঘোপ পিলটকাটা কেন্দ্রে আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বড়ঘোপ ইউনিয়নের এই কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম ও বর্তমান চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন ঘোড়া প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়াই করবেন। 
 
এই ইউনিয়নের বেসরকারি ফলাফলে অন্য আট কেন্দ্রে আ ন ম শহীদ উদ্দিন ছোটন ঘোড়া প্রতীকে মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৫৪৯ এবং নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম মোট ভোট পেয়েছেন ৪ হাজার ১১০। আনারস প্রতীক নিয়ে তানভীর মাহমুদ পেয়েছেন মোট ১০২৬ ভোট। তাই এই কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর চূড়ান্ত বিজয়। 
 
এছাড়া এই কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন এবং সাধারণ সদস্যপদের জন্য ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার জানান, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বড়ঘোপ পিলটকাটা কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হলে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে মোট ভোটার ২৪৭৯ জন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। 

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা