তাড়াশে আওয়ামী লীগের কার্যকরী সদস্যকে অভ্যর্থনা
সিরাজগঞ্জের নবগঠিত তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্যকে অভূর্থনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ অফিসে কার্যকরী সদস্য মো. জহুরুল ইসলামকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কার্যকরী সদস্য জহুরুল ইসলাম নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
পরে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার তাকে মিষ্টিমুখ করান। এ সময় উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ খন্দকার, সহ-প্রচার সম্পাদক মোহাম্মাদ আলী, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর জাহিদুল ইসলাম বকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরম আলীসহ অনেকে।
এমএসএম / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
Link Copied