ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় লকডাউনে শহরজুড়ে পুলিশের ব্যারিকেড


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ৩:৪৪

করোনার ঊর্ধ্বমুখী গতি নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার-টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য। বন্ধ করে দেয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

৫ জুন শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিন আজ। গতকাল বুধবার (৯ জুন) ৯৫ জনের নমুনায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ হওয়ায় লকডাউনের বিধিনিষেধ আরো কড়াকড়ি করা হয়েছে। এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। ফলে লকডাউনের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এ বিষয়ে শনিবার অনুষ্ঠেয় করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

এমএসএম / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ