সাভারে অটোরিকসার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী নিহত
সাভারে ব্যাটারীচালিত অটোরিকসার চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার দিনা (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি অটোরিকসায় করে সাভারের রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। দিনা সাভারের ভাকুর্তা ইউনিয়নের চর তুলাতলী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনা সাভারের ভাকুর্তা থেকে কোনো এক বন্ধুর বাসার উদ্দেশ্যে সাভারের রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকসা নিয়ে রেডিও কলোনির দিকে যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে অসাবধানতাবশত অটোরিকসার চাকায় ওড়না পেঁচিয়ে যায়। এ সময় রিকসা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সাভারের সুপার ক্লিনিকে নিলে তার অবস্থার আরো অবনতি হয়। পরে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ (ম্যানেজার) ইউসুফ আলী দৈনিক সকালের সময়কে বলেন, দিনাকে আমাদের হাসপাতালে ১টা ৫ মিনিটে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ দিনার লাশ সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়।
এমএসএম / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার