চাঁদপুরে সুজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরে ‘অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. মনির হোসেন।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকের লেখনির মাধ্যমে দেশের নাগরিক এবং সরকার সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখতে পায়। অনুসন্ধানী সাংবাদিকরা খবরের অনেক গভীরে গিয়ে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারের কাছে ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন। আপনাদের লেখনির মাধ্যমে সরকার অনেক কিছু জানতে পারে। কাজেই অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র নানান প্রতিবন্ধকতা থাকবেই। তারপরও আপনাদের কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনাকে আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে, আপনি থেমে যাবেন কি-না। আপনি থেমে গেলে অনুসন্ধানী সাংবাদিকতা হবে না। ভয় পেলে সঠিকভাবে কাজ করতে পারবেন না।
তিনি আরো বলেন, আপনাদের অনেক সমস্যা রয়েছে। কিন্তু তারপরও আপনারা যখন জাতি এবং দেশের জন্য সাংবাদিকতা পেশায় নিয়োজিত হয়েছেন, তাই সমস্যাকে পাশ কাটিয়েই আপনাদের কাজ করে যেতে হবে। আপনারা নেগেটিভ নিউজের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও তুলে ধরবেন, এই প্রত্যাশা রাখছি।
তিনি বলেন, বর্তমান সরকার তথ্য অধিকার আইন করেছে। এই তথ্য অধিকার আইন হলো সরকারের ওপর জনগণের খবরদারি করা। এই সুযোগটি করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা যদি সত্য এবং ন্যায়ের পথে থেকে তথ্য অনুসন্ধান করেন, তবে কেউ আপনাকে থামাতে পারবে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া জীবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক চাঁদপুর দর্পণের অতিরিক্ত সম্পাদক শরীফ চৌধুরী, বর্তমান কমিটির সহ-সভাপতি সোহেল রুশদী, সহ-সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনার সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম, ফরিদগঞ্জ উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক মানব কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সুজন আহমেদ, সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবী কর্মী মো. মিলন প্রমুখ।
এছাড়াও উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীসহ অন্যরা অনুসন্ধানী সাংবাদিকতার সমস্যা এবং প্রতিকূলতায় করণীয় বিষয় তুলে ধরেন ও তাদের মতামত ব্যক্ত করেন।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- ডা. পাভেল
রাজশাহী-১ আসনে বিএনপি নেতাকর্মীদের তানোর-গোদাগাড়ীতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস
দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় চাইলেন ডা. শফিকুর রহমান
সরিষাবাড়িতে ড্যাবের আয়োজনে দুঃস্থ রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলে বিবাহ অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল সরবরাহে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন
নেত্রকোনা-২ আসনে জমে উঠেছে নবীন-প্রবীণের লড়াই
শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
জাইকা প্রতিনিধির বারি পরিদর্শন
সৎ মায়ের ত্যাগের গল্পে সাড়া, রায়গঞ্জের প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার ও নগদ অর্থ দিল পুলিশ সুপার
ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনে ত্রিমুখী ভোটের লড়াই, প্রার্থীরা আশাবাদী
মনোহরগঞ্জে ভোটকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত