ফরিদপুরে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ফরিদপুর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২২ নভেম্বর ) ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বিএনপি এ কর্মসূচি পালন করে।
সকাল ১০টায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সমর্থিত ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অপরদিকে দুপুর ১২টায় সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের গ্রুপের পক্ষ থেকে তার মেয়ে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফের নেতৃত্বে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির অপর অংশ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খান, জেলা যুবদলে সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন, ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উভয় গ্রুপের নেতারা বলেন, অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি দিতে হবে। তা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied