ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ২ বাস আটক
ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তরঙ্গ প্লাস কোম্পানির দুটি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন। তিনি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, সকাল ১০টার দিকে সাত কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে আসার সময় শাহবাগ এলাকায় তরঙ্গ প্লাস বাসের হেলপারের মারধরের শিকার হয়েছি। তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে তার কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন বাসের হেলপার। পরে ভাড়ার তালিকা দেখতে চাইলে আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন হেলপার। একপর্যায়ে মারধর করে আমার টিশার্ট ছিঁড়ে ফেলে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমি বাস থেকে নেমে বিষয়টি স্থানীয় পুলিশ বক্সে জানাই। এরপর কলেজে এসে ছেঁড়া টিশার্ট গায়েই পরীক্ষা দেই। তাদের মারধরের কারণে আমার চোখের নিচে ও হাতে ব্যথা পেয়েছি। কয়েক জায়গা কেটেও গেছে।
বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে মালিকপক্ষের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন আটক হওয়া দুই বাসের চালক ও সহকারীরা।
বাসের চালক রায়হান বলেন, গাড়ি নিয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে যাচ্ছিলাম৷ কিছু ছাত্র গাড়িতে উঠে যাত্রী নামিয়ে গাড়ি ঘোরাতে বলে৷ পরে ঢাকা কলেজের পাশের নায়েমের গলিতে এনে গাড়ি থামিয়ে বসে থাকতে বলে৷ এখন গাড়ি নিয়ে এখানেই বসে আছি৷ আমরা কিছু জানি না৷ বিষয়টি আমরা মালিকপক্ষকে জানিয়েছি। তারা আসছেন। এলে হয়তো আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, যেহেতু ঘটনা শাহবাগে ঘটেছে এটি শাহবাগ থানার বিষয়৷ আমরা শিক্ষার্থীদের বলেছি যেন শাহবাগ থানায় কথা বলে আইনি সহায়তা নেন।
এমএসএম / জামান
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক