দিল্লিতে আলোহীন বাড়িতে থাকলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেলে দিল্লি পৌঁছান তিনি। সেখানে পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন মমতা। বাড়িতে আলো না থাকায় বেশ কিছুক্ষণ অন্ধকারেই থাকতে হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।
দিল্লি গেলে মমতা ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ে। সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পৌনে ৭টার দিকে আলো নিভে যায় বাড়ির। অন্ধকার হয়ে যায় পুরো পাড়া। ওই পাড়াতেই থাকেন ভারতের একাধিক সংসদ সদস্য।
ভারতের বিদ্যুৎ দফতর সূত্রের খবর, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে।
বরাবরই দিল্লি গেলে সাউথ অ্যাভিনিউতে ওঠেন মমতা। আগে তিনি উঠতেন মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে। মুকুল যদিও আবার তৃণমূলে ফিরেছেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়ে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী।
অভিষেকের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অন্য নেতারা। শাবানা আজমি, জাভেদ আখতারও মমতার সঙ্গে দেখা করতে অভিষেকের ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে যান সেই সময়।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট