ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তরঙ্গ প্লাসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১০:২১

এখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবে তরঙ্গ প্লাস পরিবহনের বাস। গতকাল সোমবার (২২ নভেম্বর) রাতে ঢাকা কলেজে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক- পুলিশ কর্মকর্তা, কলেজ ছাত্রলীগের নেতা ও তরঙ্গ প্লাস পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম।

ওবায়দুল করিম বলেন, এখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে তরঙ্গ প্লাস বাসে অর্ধেক ভাড়া দিতে পারবেন। তরঙ্গ প্লাস পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের সামনে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার ব্যয়ও পরিবহন কর্তৃপক্ষ বহন করবেন বলে তারা স্বীকার করেছেন।

প্রশাসনের সঙ্গে আলোচনার পর আটক বাস দুটি ইতোমধ্যে ফেরত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তরঙ্গ প্লাস বাসের মালিকপক্ষের প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন। তিনি বলেন, আলোচনার পর বাস দুটি নিয়ে আসা হয়েছে। আজকের ঘটনাটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। ঢাকা কলেজ শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা হবে।

সকালে ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুপুরে তরঙ্গ প্লাসের দুটি বাস সায়েন্সল্যাব মোড় থেকে আটক করে ঢাকা কলেজের পাশের নায়েমের গলিতে আটকে রাখেন কলেজের শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সকাল ১০টায় শাহবাগ এলাকায় বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাসের হেলপারের হাতে মারধরের শিকার হন তিনি।

এর আগে ১৮ নভেম্বর সকালেও অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবিতে মিরপুর রোড আটকে আন্দোলন করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

জামান / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার