সাভারে পুলিশের করা মামলায় সাংবাদিক গ্রেফতার
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে এক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বাসিন্দা এক পুলিশ কর্মকর্তা। দায়েরকৃত মামলায় স্থানীয় সাংবাদিক ইউসুফ আলীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। গত রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের উত্তর গাজিরচট বুড়িবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী একই এলাকার বাসিন্দা এসআই মো. জোনাব আলী। তিনি বর্তমানে ঢাকার বনানীতে এন্ট্রি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যাওয়ারনেস শাখায় কর্মরত।
ওই পুলিশ কর্মকর্তার অভিযোগে গ্রেফতার হওয়া ইউসুফ আলী দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আশুলিয়া থানায় দায়ের করা মামলায় (নং-৪৯ ) ১নং আসামি বড় ভাই শাহজাহান এবং ২নং আসামি করা হয় ইউসুফ আলীকে। সেখানে আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, ট্রাকে করে বাড়ির সামনে নির্মাণসামগ্রী বারু ফেলতে নিষেধ করায় ইউসুফ আলীর উস্কানিতে তার ভাই শাহজাহান তাকে এলোপাথাড়ি নাক-মুখ ও কানে কিল-ঘুষি মেরে আহত করে। শুধু তাই নয়, তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকাও নিয়ে যায় তারা। উত্তেজিত বিবাদীরা তার বাড়ির ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও বিবাদীরা কিল-ঘুষি মেরে শ্লীলতাহানি করে বলে দাবি করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিমা আক্তার এই প্রতিবেদককে জানান, বাড়ির সামনে বালু ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মূলত পুলিশ কর্মকর্তা জোনাব আলীর বাড়ির রাস্তার পাশে সাংবাদিক ইউসুফ আলীর বড় ভাই শাহজাহান বাড়ি নির্মাণের জন্য আনা বালু ফেলতে গেলে তিনি নিষেধ করেন। বাধা অমান্য করে ট্রাকের বালু ফেলতে চাইলে দুজনের উচ্চ বাক্যবিনিময় হয়। তাদের চিৎকার-চেঁচামেচি শুনে ইউসুফ আলী ও এলাকার মানুষজন সেখানে জড়ো হয়ে বালু ফেলা বন্ধ করে ট্রাকটিকে ফিরিয়ে দেন এবং দুপক্ষকে শান্ত হতে বলেন। কিন্তু জাতীয় জরুরি ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেন জোনাব আলী। খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আওয়াল হোসেন অভিযুক্ত বড় ভাই শাহজাহানকে না পেয়ে ছোট ভাই ইউসুফ আলীকে থানায় নিয়ে যান। পরদিন সোমবার (২২ নভেম্বর) সকালে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করেন।
ইউসুফ আলীর স্ত্রী মোছা. রাশিদা আক্তার জানান, ঘর নির্মাণের বালু ফেলাকে কেন্দ্র ভাশুরের সঙ্গে বাকবিতণ্ডা হয় প্রতিবেশী পুলিশ কর্মকর্তা জোনাব আলীর। কিন্তু আমার স্বামীকে ষড়যন্ত্রমূলক এ মামলায় ফাঁসানো হয়েছে। সে এমনিতেই অনেক কষ্টে আছে। দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছে। মূলত তারা পুলিশ, তাই তারা এ ক্ষমতা দেখিয়েছে।
এ বিষয়ে জানতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. আওয়াল হোসেনের মুঠোফোনে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, পুলিশের মামলায় সাংবাদিক কারাগারে যাওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ইউসুফ আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
চিতলমারীতে হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে
নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২
চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু
স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক
স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত
রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা
পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য