বিদ্যুৎ পেয়েছে ফরিদপুরের দুর্গম চরের ১০ হাজার পরিবার
পদ্মা নদীর চরভুক্ত দুর্গম ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অফগ্রিড এলাকার ১০ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার কবিরপুরের আদর্শগ্রাম এলাকায় ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, পদ্মা নদীর চরভুক্ত অফগ্রিড এলাকায় বিদ্যুৎ সযোগ দেয়া ছিল চ্যালেঞ্জের বিষয়। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। এতে সরকারের উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আমিনুর রহমান। বোর্ডের সমিতি ব্যবস্থাপনা সদস্য মুহাম্মদ মতিউর রহমান অনলাইনে যুক্ত হন।
সদর উপজেলা চেয়ারম্যানের মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানস্থলে ফরিদপুরের জেলা প্রশাসক অতুুল সরকার, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল হাসান, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied