ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাটগ্রামে মডেল মসজিদ উদ্বোধন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ৪:৩৬
মুজিববর্ষ উপলক্ষে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে একযোগে সারাদেশে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। সারাদেশের মতো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়ও নির্মিত মডেল মসজিদের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন- লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা প্রশাসক আবু জাফর, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট প্রম‍ুখ। 
 
পরে উপজেলার পৌরসভার মির্জারকোট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি ঘুরে দেখেন তারা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিরা।

এমএসএম / জামান

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ