ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢামেকের নতুন ভবনের পাশ থেকে যুবকের মৃতদেহ ‍উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১:২৫

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন ভবনের পাশে ময়লার স্তূপ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম মো. মনির হোসেন রাসেল (৩০)। তিনি গাজীপুরে থাকতেন।

যুবকের দুলাভাই ইয়াকুব আলী জানান, এক মাস আগে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মনির। তবে তিনি কী রোগে আক্রান্ত ছিলেন তা বলতে পারেননি ‍ইয়াকুব ‍আলী।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালের নতুন ভবনের রান্নাঘরের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, সকালের দিকে পরিচ্ছন্নকর্মীরা মৃতদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তা উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবন থেকে পড়ে মারা গেছেন ওই যুবক। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে বিস্তারিত জানা যাবে।

জামান / জামান

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!