ভারতের মুসলিমদের ব্ল্যাসফেমিবিরোধী আইনের দাবি
মহানবী হজরত মুহম্মদ (সা.) ও অন্যান্য পবিত্র ধর্মীয় ব্যক্তিদের প্রতি অসম্মান প্রদর্শনকারীদের শাস্তির মুখোমুখি করতে ব্ল্যাসফেমিবিরোধী আইন প্রণয়নের দাবি তুলেছে ভারতের মুসলিমদের প্রভাবশালী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। এছাড়া অবমাননাকারীদের বিরুদ্ধে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভারতের অভিন্ন দেওয়ানি বিধি আরোপের চেষ্টা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ভারতে মুসলিমদের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত দিয়ে থাকে এআইএমপিএলবি। গত রোববার উত্তরপ্রদেশের কানপুরে এআইএমপিএলবির প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে দুদিনের এক সম্মেলন থেকে প্রস্তাবনার অংশ হিসেবে বেশকিছু দাবি তোলা হয়েছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক পোস্টের লাগাম এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে এআইএমপিএলবি।
প্রস্তাবনায় বলা হয়েছে, সম্মানিত হিন্দু, শিখ এবং অন্যান্য অমুসলিম পণ্ডিতরা নবী মুহম্মদ (সা.)-এর মাহাত্ম্য ধারাবাহিকভাবে স্বীকার করেছেন। একই ভাবে ইসলামের শিক্ষা অনুযায়ী মুসলিমরাও অন্যান্য ধর্মের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকবেন। তবে এটি অত্যন্ত দুঃখজনক যে, অতীতে কিছু দুর্বৃত্ত প্রকাশ্যে মহানবী হজরত মোহাম্মদকে (সা.) অবমাননা করেছেন অথচ সরকার এ ব্যাপারে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। সাম্প্রদায়িক শক্তিগুলোর এ ধরনের মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রস্তাবনায় বলা হয়েছে।
পবিত্র ধর্মীয় ব্যক্তিদের প্রতি অসম্মান প্রদর্শনকারী অপরাধীদের শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। এআইএমপিএলবির ধর্মীয়, সাংস্কৃতিক স্বাধীনতা এবং ব্যক্তিগত আইন রক্ষা কমিটির আহ্বাক এস কি আর ইলিয়াস বলেছেন, বিষয়টি মোকাবেলার জন্য সরকারকে আইন কার্যকর করা উচিত। এআইএমপিএলবির প্রস্তাবনায় মহানবী হজরত মুহম্মদ (সা.) ছাড়া ধর্মীয় অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
ভারতের ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) বিষয়ে মুসলিমদের এই সংগঠন বলছে, ভারতের মতো ব্যাপক বহু-ধর্মীয় দেশে ইউসিসি যথার্থ অথবা উপকারী কোনো আইন নয়। গত কয়েক বছরে মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক বিষাক্ত প্রচারণা চালানো হয়েছে বলে মন্তব্য করেছে এআইএমপিএলবি।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট