একদিনে করোনায় ৭ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ৫ লাখ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ফের বেড়েছে। কয়েকদিন কমার পর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। সেইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজারের মতো মানুষের দেহে।
করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৮২ হাজার ১৪৯ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ২৭৯ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ১ হাজার ১৫০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৬ হাজার ১৩০ জন মারা গেছেন।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৯৯৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৭৯ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ১৬৫ জন। ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ৭২০ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩১২ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ১৪৭ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩২ জন, তুরস্কে ২০৮ জন, ফিলিপাইনে ১৯৫ জন, পোল্যান্ডে ৩৯৮ জন, রোমানিয়ায় ২৪৩ জন, হাঙ্গেরিতে ১৭১ জন এবং ভিয়েতনামে ১৬৭ জন মারা গেছেন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট