মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা। একই সঙ্গে সেখানে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। তারা পোশাক কারখানায়ও ভাংচুর চালায় বলে খবর পাওয়া গেছে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
জামান / জামান
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান