ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ এনজিও কর্মী মিরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ২:৪১
টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হওয়া নারী এনজিও কর্মীর খোঁজ মিলেনি পাঁচ দিনেও। নিখোঁজ মিরা খাতুন (৩২) বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) উপজেলার ফলদা ইউনিয়ন শাখায় সিনিয়র মাঠ সংগঠক। মিরা খাতুন জেলার কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার রাজিব মিয়ার স্ত্রী।
 
গত শনিবার (২০ নভেম্বর) ফলদা এসএসএস অফিস থেকে ঝনঝনিয়ায় কাজ শেষ করে উপজেলার মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় শেষ করে অন্য কেন্দ্রে যাওয়ার পর নিখোঁজ হয় মিরা খাতুন। ওই দিনই তার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে এনজিও কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়রী করে। তার স্বামী রাজিব মিয়া একই এনজিওর কুমিল্লার মুরাদনগর শাখায় হিসাব রক্ষক হিসেবে কর্মরত রয়েছে। 
 
এসএসএসের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার বলেন, দেড় বছর ধরে মিরা ফলদা শাখায় মাঠ সংগঠক হিসেবে চাকরি করছেন। এই শাখাতে তার নামে পাঁচ লাখ টাকার এফডিআর রয়েছে। নিখোঁজের দিন মিরা ওই শাখার অধীন ঝনঝনিয়া ও মাইজবাড়ি কেন্দ্র শেষ করে শাখায় ফিরে আসার কথা ছিল।  এরপর দুই কেন্দ্র কিস্তি আদায় শেষ করে বাড়ি ফেরার পথে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।
 
এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। পাচঁ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, নিখোঁজ ওই এনজিও কর্মীর খোঁজ পেতে দেশের সব থানাগুলোতে বার্তাপ্রেরণ করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধানপূর্বক তদন্ত অব্যাহত হয়েছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার