বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু রেখে লাখ টাকা চাঁদা দাবি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শহরের নন্দনপুর বাজার এলাকায় নির্মাণাধীন ভবন মালিকের নিকট এক লক্ষ টাকা চাঁদা চেয়ে দুর্বৃত্তদের চিঠি ও বোমা সাদৃশ্য বস্তু দেখা গেছে, বস্তুটি বালুর বস্তা দিয়ে ঘিরে নিরাপদ স্থানে রাখা হয়েছে, বাড়ির বাইরে পুলিশ অবস্থান নিয়েছে। নন্দনপুর বাজার এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী রেহেনা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটে। রেহেনা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক বহুতল ভবনটি নির্মাণ করছেন।
রেহেনা বেগম জানান, আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে বাড়ির গেটে দুইটি চিঠি দেখতে পান, চিঠি পড়ে দুর্বৃত্তদের এক লক্ষ টাকা চাঁদা দাবি ও বোমা রাখার বিষয়ে জানতে পারেন। নির্দিষ্ট স্থানে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে গোপালপুর থানা পুলিশকে অবগত করেন। তিনি বলেন, চাঁদা না পেলে আমার ছেলে, মেয়েদের প্রাননাশের হুমকিও দেয়া আছে ঔ চিঠিতে ।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত ওসি (ওসি তদন্ত) মো. মাসুম ভূঁইয়া বলেন, খবর পেয়ে দ্রুত আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বোমা সাদৃশ্য একটা বস্তু রয়েছে বাড়িতে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, ঢাকা থেকে উনারা আসলে বোমা সাদৃশ্য বস্তুটি আসলে কি নিশ্চিত করে বলা যাবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied