ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই মামলা : দুজন গ্রেপ্তার


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৫:২৬

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বলেন, গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার সহযোগী রতন আলীকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হবে।

এর আগে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওসি বলেন, ২২ নভেম্বর পৌর এলাকার গুলশানপাড়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ল্যাপটপ ও টাকা ছিনতাই করে আলী ও তার সহযোগীরা। এ ঘটনায় মামলা করেন ওই শিক্ষার্থী। বুধবার ভোর ৪টার দিকে জেলার পৌর এলাকার গুলশানপাড়া থেকে আলী ও রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।

ওসি ‍আরো বলেন, ছিনতাইয়ের ঘটনার শিক্ষার্থী ফয়সাল আজাদ সাফি মামলা করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ