ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

একদিনও টিকল না সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর ক্ষমতা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১১:১৫

দেশ হিসেবে প্রতিষ্ঠার ১০০ বছরেরও বেশি সময় পর প্রথম নারী সরকারপ্রধান পেয়েছিল সুইডেন। কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মতবিরোধের জেরে পদত্যাগ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। বুধবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর একটি বাজেট প্রস্তাবনা উত্থাপন করেছিলেন এ সোশ্যাল ডেমোক্র্যাট নেতা। কিন্তু তাতে সমর্থন দেয়নি জোটসঙ্গী গ্রিন পার্টি। বরং বিরোধী জোটের তোল‍া প্রস্তাবে সাঁয় দিয়েছে তারা। এতেই ক্ষুব্ধ হয়ে দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টা যেতে না যেতেই প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন অ্যান্ডারসন।

তবে ৫৪ বছর বয়সী এ নেতা স্পিকারকে জানিয়েছেন, তিনি একক দলীয় সরকার, অর্থাৎ তার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সরকারে নেতৃত্ব দিতে আগ্রহী।

নতুন প্রধানমন্ত্রীর বাজেট প্রস্তাবে বিরোধিতা করা প্রসঙ্গে গ্রিন পার্টি বলেছে, তারা অতি-ডানদের সঙ্গে প্রথমবারের মতো খসড়া বাজেট মেনে নিতে পারেনি।

পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, পরবর্তী করণীয় নির্ধারণে তিনি দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন।

এর আগে বুধবার দিনের প্রথমভাগে সুইডিশ আইনের জটিল মারপ্যাঁচে মাত্র এক ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ম্যাগডালেনা অ্যান্ডারসন। সুইডিশ পার্লামেন্ট বা রিক্সড্যাগের ৩৪৯ সদস্যের মধ্যে অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন ১১৭ জন, বিপক্ষে ভোট পড়ে ১৭৪টি। আর ভোটদান থেকে বিরত থাকেন ৫৭ সদস্য।

সুইডেনের নিয়ম অনুসারে, প্রধানমন্ত্রী হতে কারো তার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ার দরকার নেই, শুধু সংখ্যাগরিষ্ঠ সদস্য তার বিরোধিতা না করলেই হলো। সেই মতে অ্যান্ডারসনের পক্ষে ভোটের সঙ্গে বিরত থাকা সদস্যদের সংখ্যা যোগ হয়ে বিপক্ষ ভোটের সমান হয়ে যায়। আর তাতেই প্রথমবারের মতো কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পায় সুইডেন।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫