তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর তানোরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়, বইছে নানা মুখরোচোক গুঞ্জন। তানোরের কামারগাঁ ইউপির কামারগাঁ শেখজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অন্যদিকে শিক্ষক পলাশের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
জানা গেছে, তানোরের কামারগাঁ ইউপির কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ কুমারের বাড়িতে চুলের কারখানা রয়েছে। পলাশের কারখানায় ওই স্বামী পরিত্যক্তা নারী কাজ করতেন। পলাশ ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করায় ওই নারী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাকে করখানা থেকে বের করে দিয়ে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠের।
এদিকে ২৪ নভেম্বর রাতে এক ইউপি সদস্য, সাবেক সদস্য ও ধান ব্যবসায়ী মোবারক আলীর মাধ্যমে পলাশের পক্ষ থেকে ভিকটিম পরিবারকে নগদ প্রায় ৫ লাখ টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সকালের সময়কে পলাশ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট ঘটনা ঘটেছিল। সেটা আপস করা হয়েছে। এখন কারো কোনো অভিযোগ নেই।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নিখিল কুমার বলেন, লোকমুখে এসব শুনেছি। তবে আপস-মীমাংসা হয়ে গেছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’