ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কংগ্রেস ছেড়ে তৃণমূলে মেঘালয়ের এক ডজন নেতা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১:৯

কংগ্রেসে আবারও বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। বুধবার (২৪ নভেম্বর) রাতে মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা আরো ১১ জন বিধায়ককে নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে রাজ্যটিতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৭ থেকে কমে একলাফে ছয়ে দাঁড়িয়েছে। সেই হিসাবে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।

এনডিটিভির খবর অনুসারে, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে মেঘালয়ের স্পিকার মেটবাহ লিংডোহর কাছে দল পরিবর্তনের কথা জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের এক ডজন বিধায়ক। এর মাত্র একদিন আগেই দিল্লিতে মমতার হাত ধরে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের কীর্তি আজাদ ও অশোক তানওয়ার এবং জনতা দলের (ইউনাইটেড) সাবেক নেতা পবন ভার্মা।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল। বর্তমানে তিনি সেখানকার বিরোধী দলনেতা। পূর্ব গারো পাহাড়ের প্রভাবশালী এ নেতা দল ছাড়ায় মেঘালয় কংগ্রেসের অনেক বড় ক্ষতি হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মমতা ব্যনার্জী বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়তে যে কোনো রাজনৈতিক দলের নেতা তৃণমূলে যোগ দিতে চাইলে তাদের সাদরে স্বাগত জানাবে তার দল।

কয়েক মাস ধরেই দলের পরিসর বাড়ানোর চেষ্টায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই মতে আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার পর এবার মেঘালয়েও দেখা গেল দলবদলের ঘটনা। আর এগুলোর প্রায় প্রতিটি জায়গাতেই সবচেয়ে বড় আঘাতটি লেগেছে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের গায়ে।

কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার সম্পর্ক ভালো বলেই জানা যায়। মোদীবিরোধী জোট গড়তে তাদের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে। তবে সম্প্রতি তাদের মধ্যে কিছুটা দূরত্বের আভাস স্পষ্ট।

এবার দিল্লি গেলেও সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি মমতা। এ বিষয়ে জানতে চাইলে তার বক্তব্য ছিল, প্রতিবার কেন দেখা করতে হবে? সংবিধানে তো এমন কোনো বাধ্যবাধকতা নেই।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫