ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

হতাশ হয়ে পড়েছেন মুমিনুল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৩:৫৮

বাংলাদেশ ক্রিকেট দলে যে দৈন্যতা চলছে, তার আগ থেকেই সাদা পোশাকে মলিন বাংলাদেশ দল। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করেছে একেবারে তলানিতে থেকে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের আগে অধিনায়ক মুমিনুল হকের পায়ের নিচে মাটি নড়বড়ে। এমন অবস্থায় পাচ্ছেন না দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। সাকিব আল হাসান, তামিম ইকবালরা না থাকায় সিরিজ শুরুর আগেই কিছুটা ভেঙে পড়েছেন মুমিনুল।

২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে উঠে এল ইনজুরিতে থাকা সাকিব, তামিম, তাসকিন আহমেদদের প্রসঙ্গে। তাতে হতাশা ঝরল অধিনায়ক মুমিনুলের কণ্ঠে।

মুমিনুল বললেন, ‘অধিনায়কদের জন্য এটা চ্যালেঞ্জ, যখন সিনিয়ররা থাকেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা, কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। তরুণ অধিনায়ক হিসেবে আমার জন্য অবশ্যই এটা হতাশাজনক।’

তবে শূন্যতা আকড়ে পড়ে থাকা চান না মুমিনুল, ‘কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে হবে না। জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের জন্য এটা নতুন সুযোগ, নিজেকে প্রমাণ করার, নিজেকে দেখানোর।’

দীর্ঘদিন ধরে ইনজুরি সঙ্গে লড়া তামিমের ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। তবে আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। সাকিবকে নিয়ে প্রথম টেস্টের দল ঘোষণা হলেও ইনজুরি থেকে সেরে উঠেননি এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে ছিটকে যান তাসকিন।

মুমিনুল বললেন, ‘সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন- তারা নিয়মিত খেলোয়াড়। তারা না থাকলে আমার কাজ একটু কঠিন হয়ে যায়। তবে এটা চলমান প্রক্রিয়া। কাউকে পাব, কাউকে পাব না। এটা নিয়ে পড়ে থাকলে হবে না। যারা আছে তাদের নিয়ে এগোতে হবে।’

এমএসএম / এমএসএম

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

খামেনির শোক র‌্যালি শুরু, লোকে লোকারণ্য তেহরান

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা খামেনি

বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের, সম্পদের বৈষম্য বেশি আমিরাত-রাশিয়ায়

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

জোরালো হচ্ছে ‘এল নিনো’ বিশ্বজুড়ে চরম আবহাওয়ার শঙ্কায় সতর্কতা জাতিসংঘের

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা