ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৬:৪

‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ, ইভটিজিং, গুম, যৌতুক, আত্মহত্যা, নির্যাতন, হত্যাচেষ্টা, রহস্যজনক মৃত্যু, নারী ও শিশু পাচার, যৌন হয়রানি সংক্রান্ত বিষয়াদিসহ নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা নারী পরিষদের সভাপতি অ্যাড. নাসিমা আক্তার এবং সাধারণ সম্পাদক সালমা আক্তার।

নারীদের পুরুষের মতো সমঅধিকার সুনিশ্চিত করা, তাদের উপযুক্ত পারিশ্রমিক, সমাজে সঠিক মূল্যায়ন ও সহিংসতার মতো জঘন্য অপরাধ প্রতিহত করতে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুন্সীগঞ্জ মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান সাকি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজকুমারী মুখার্জি, কার্যকরী সদস্য অ্যাড. সুলতানা বিউটি, নারী নেত্রী অ্যাড. নাজমা আক্তার নীরা, পোগ্রাম এক্সিকিউটিভ তসফিয়া রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার