দক্ষিণ আফ্রিকায় ২২ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত
এবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ২২ জন। নতুন এই ধরনটি বারবার জিনগত রূপ বদলাতে সক্ষম বলে জানা গেছে। ফলে এই ধরনের কারণে করোনাভাইরাস নতুন করে বিস্তার ঘটতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) ২২ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
প্রাথমিকভাবে এটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে বি.১.১.৫২৯। এটি দ্রুত রূপান্তর ঘটিয়ে বিস্তার ঘটাতে সক্ষম। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির বিজ্ঞানীরা এসব তথ্য জানান।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোয়ে ফাহলা বলেন, এটি খুবই উদ্বেগের একটি বিষয়। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ধরনের কারণে তা বিপদ আরও বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ভাইরোলজিস্ট তুলিও দে অলিভেইরা স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা করোনার নতুন একটি ধরন খুঁজে পেয়েছি। এটি দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগজনক। এর ফলে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে পারে। তিনি এই নতুন ধরনের ভয়াবহতা তুলে ধরে আরও জানান, দক্ষিণ আফ্রিকা থেকে বতসোয়ানা ও হংকংয়ে যাওয়া মানুষদের মধ্যেও এটি শনাক্ত করা গেছে।
এদিকে বুধবার একদিনে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২শ ছাড়িয়েছে। এই নতুন ধরন শনাক্ত হওয়ার আগেই দেশটির কর্তৃপক্ষ ধারণা করেছিল ডিসেম্বরের মাঝামাঝি করোনার চতুর্থ ধাপ মারাত্মক আকার ধারণ করতে পারে। করোনা মহামারী শুরুর পর থেকে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৯ হাজার ৬৫৭ জন।
এদিকে, করোনার নতুন এই ধরন বিস্তারের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার এ ধরন কী পরিমাণ বিপদজ্জনক তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে শুক্রবার বৈঠক করার কথা রয়েছে সংস্থাটির কর্মকর্তাদের।
জামান / জামান
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল
হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের