ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গ্ৰামীণ অবকাঠামো উন্নয়নে কপিলমুনিতে এমপির ১০ লাখ টাকা প্রদান


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ১:১৪

গ্ৰামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ২০২১-২২ অর্থবছরে পাইকগাছা উপজেলার বাণিজ্যিক উপশহর কপিলমুনির বিভিন্ন এলাকায় মসজিদ, মন্দির ও রাস্তা সংস্কারের জন্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন।

পাইকগাছা ও তালা থানার সীমান্তবর্তী পুলিশ চেকপোস্ট উন্নয়নের জন্য ৫০ হাজার, কাশিমনগর বায়তুন নগর জামে মসজিদে ৫০ হাজার, কাশিমনগর সরদার ও গাজী পাড়া জামে মসজিদে ৫০ হাজার, জাগ্ৰত পীর হযরত জাফর আউলিয়া মাজার উন্নয়নে ৩ লাখ, জাফর আউলিয়া ফাজেল ডিগ্ৰি মাদ্রাসায় ২ লাখ, হাউলি জামে মসজিদে ৫০ হাজার, কাশিমনগরে রাস্তা সংস্কারের জন্য ১ লাখ টাকা প্রদান করেন। এছাড়াও কপিলমুনি পুলিশ ফাঁড়ি জামে মসজিদের উন্নয়নে ১ লাখ, কালীবাড়ি মন্দির সংস্কারের জন্য ১ লাখ টাকা প্রদান করেন।

উন্নয়ন ও সংস্কারের টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পৌঁছে দেন খুলনা-৬ আসনের এমপির বিশ্বস্ত প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু।

এ সময় গাজী আব্দুর রাজ্জাক রাজু বলেন, খুলনা-৬ আসনের গুরুত্বপূর্ণ ও বানিজ্যিক উপশহর কপিলমুনির উন্নয়নে এমপির বিশেষ নজর রয়েছে। আমি চেষ্টা করব আমার এলাকার উন্নয়নবঞ্চিত প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের জন্য এমপি আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু ভাই যাতে আরো বেশি করে অর্থ বরাদ্দ করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অভিভাবক বাবু ভাইয়ের হাতে হাত মিলিয়ে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার