চাঁদপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা যে শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাই নয়, উন্নয়নের সাথে সাথে স্বাধীনতাবিরোধী অপশক্তি, অপরাজনীতির সাথে যুদ্ধ করতে হচ্ছে। আমরা অতীতের যে জঞ্জাল পরিষ্কার করতে পারিনি, সেই জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত আজও অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা স্বাধীনতার ইতিহাসকে বিবৃত করার অপেচেষ্টা করেছিল। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। এই অপশক্তির কারণে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। এই অপশক্তিকে প্রতিহত করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। যুবলীগ সব সময় মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছে। যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে যারাই সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রত্যেকেই অত্যন্ত যোগ্যতা এবং মেধাসম্পন্ন ছিলেন। বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও অত্যন্ত মেধাবী এবং পরিচ্ছন্ন নেতা। শেখ ফজলুল হক মনি সাহেবের সুযোগ্য পুত্র এবং চাঁদপুরের গর্ব নিখিল সাহেবের নেতৃত্বে যুবলীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
এমএসএম / জামান
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড