ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশ্বে করোনায় প্রাণহানি ৫২ লাখ ছাড়াল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১১:১৫

সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে। আর ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬ কোটি আট লাখের বেশি মানুষের শরীরে। শনিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে জানা গেছে এই তথ্য।

ওয়ার্ল্ডওমিটার জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে ছয় হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের শরীরে।

জরিপকারী সংস্থাটি জানায়, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ৬ হাজার ২৬০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি আট লাখ ৭৬ হাজার ৪৫৪ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৪৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৫০ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ১৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে করোনায় তিন কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৬৭ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলে। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ২০ লাখ ৩৬৭ হাজার ৬৩০ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার মানুষের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫