বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ইনজামাম
চট্টগ্রাম টেস্টের শুরুর দিনে পাকিস্তানের বিপক্ষে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। লিটন দাস আর মুশফিকুর রহিমের কল্যাণে সেখান থেকে দারুণ এক লড়াই দেখেছে সাগরিকা স্টেডিয়াম। প্রথম দিনে বাংলাদেশের এমন পারফর্ম্যান্সে মুগ্ধ সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক। তবে দলের বাজে বোলিংয়ে হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৫০ না পেরোতেই ৪ উইকেট হাওয়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। আগুন ঝরাচ্ছিলেন হাসান আলি, শাহিন শাহ আফ্রিদিরা। তাতে টি-টোয়েন্টি ব্যর্থতা টেস্ট আঙিনাতেও স্বাগতিকদের জন্য সিন্দাবাদের ভূত হয়ে ফেরার শঙ্কাই জাগিয়ে দিয়েছিল।
তবে এরপরই লিটন আর মুশফিকের প্রতিরোধের মুখে পড়ে সফরকারী পাকিস্তান। পঞ্চম উইকেটে দু’জনের এই জুটি যোগ করেছে ২০৪ রান, এখনো আছেন অবিচ্ছিন্ন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে লিটন অপরাজিত আছেন ১১৪ রানে, তাকে দারুণ সঙ্গ দেওয়া মুশফিক টিকে আছেন ৮২ রান নিয়ে। দু’জনের এই জুটিতেই মূলত ঢাকা পড়ে গেছে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা, আর পাকিস্তানের শুরুর আগুনে বোলিং।
এর কৃতিত্বের পুরোটাই বাংলাদেশকে দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। ব্যক্তিগত ইউটিউব অ্যাকাউন্টে তিনি বললেন, ‘পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে দ্রুত চারটা উইকেট হারিয়ে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বুক চিতিয়ে লড়ছে, তাতে তাদের প্রশংসা করতেই হয়।’
তবে পাকিস্তানের বোলিং নিয়ে আফসোসও ঝরেছে ‘ইনজি’র কণ্ঠে। বলেছেন, ‘আমি মনে করি, ইয়াসির শাহর সার্ভিসের শূন্যতা ভুগিয়েছে পাকিস্তানকে। আমি জানি না, সে কেন খেলছে না, কিন্তু আমার মনে হয়, পেসাররা শুরুতে নতুন বলে উইকেট নেওয়ার পর দারুণ কার্যকরি হয়ে উঠতে পারত সে। আর বর্তমানে যে স্পিনার আছে দলে, সেই নুমান (আলি), সাজিদ খানদের অভিজ্ঞতার অভাব আছে। পাকিস্তান তাদের একাদশে শাদাব খানকে রাখার কথা ভেবে দেখতে পারত।’
এমএসএম / এমএসএম
‘বিশ্ব শান্তি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুতিন: বেইজিং
ভারতে আটক-দেশত্যাগে বাধ্য হচ্ছেন মুসলিমরা
ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা
ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে
ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত
যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে