সভাপতি জয়নাল, সম্পাদক মিল্টন
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
‘অপসাংবাদিকতা নিপাত যাক’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’-এর দ্বিবার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি অনিক পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সময় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সংগঠনের নেতারা স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দুপুরে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে দ্বিতীয়বারের মতো সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন হন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের বর্তমান সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী জাকেরুল মওলা।
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মধুপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম জাহাঙ্গীর আলম, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমানসহ ৬ উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied