ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৪:৩২

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

ধর্মপাশা সরকারি কলেজ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, হাজী আব্দুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজ, মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজ, বংশীকুণ্ডা কলেজ ও লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের ৯৩৬ পরীক্ষার্থীর মধ্যে শনিবার দুপুর ২টা পর্যন্ত ৬৮৫ জনকে টিকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার