ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে রাত পোহালেই ভোটযুদ্ধ, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৪:৫২
রাত পোহালেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ভোটার সরঞ্জাম পাঠানো শুরু করা হয়েছে। উপজেলায় ১৩টি ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সব ধরনের প্রচার-প্রচারণা শেষে এখন জনরায়ের অপেক্ষা। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে আশাবাদী প্রার্থীরা ও সাধারণ জনগণ।
 
এদিকে উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে ভোটগ্রহণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা যায়। আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করে নির্বাচন কমিশন। আগামীকাল ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে ভোটকেন্দ্রগুলোতে।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন চেয়ারম্যান, ৩৯ জন সংরক্ষিত সদস্য ও ১১৭ জন সাধারণ সদস্য পদের বিপরীতে উপজেলা নির্বাচন কমিশন মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ৮৮৬ জনের। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষতি সদস্যপদে ২১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫৫৯ জন। এছাড়া ১৩টি ইউনিয়নের ১২৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্য ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন এবং নারী ১ লাখ ৫৭ হাজার ৪৬০ জন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, আমরা ইতোমধ্যে ভোটগ্রহণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিসাইডিং অফিসারদের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, স্যানিটাইজারসহ ও বিভিন্ন মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান করবেন। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে।
 
এদিকে প্রার্থী এবং সচেতন মহল দাবি করেন, প্রশাসন ও প্রার্থীদের যৌথ প্রয়াসে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যকে বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এমএসএম / জামান

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২