ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যের পর জার্মানি-ইতালিতে পাওয়া গেল ‘ওমিক্রন’


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ১১:৪

যুক্তরাজ্যের পর এবার জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেল। আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাভারিয়া রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে। তারা গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

এদিকে, ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, তারা মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি মোজাম্বিক থেকে ইতালিতে এসেছেন।

অন্যদিকে চেক রিপাবলিকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত একজনকে তারা সন্দেহ করছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি নামিবিয়া থেকে সময় কাটিয়ে সবে দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস বৈচিত্র্যের এলাকা হিসেবে চিহ্নিত করেছে জার্মানি।  আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে দেশটি।

এর আগে, শনিবার যুক্তরাজ্যে ওমিক্রন ধরনে দুজনের আক্রান্তের খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে আপাতত যোগাযোগ বন্ধ করেছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। জাতিসংঘের হেলথ এজেন্সি ওমিক্রনকে ‘উদ্বেগের ধরন’ বলে উল্লেখ করেছে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫