ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করল যুক্তরাজ্য


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ১১:৯

আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে যুক্তরাজ্য। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসন তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এ আক্রান্ত দুই ব্যক্তির শনাক্ত হওয়ার খবর জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন,  দোকান, শপিং মল,গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, ওমিক্রন ভাইরাসে আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন, তাদের নিজে থেকেই আইসোলেশনে থাকার জন্য বলা হচ্ছে।

বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেন, এই ওমিক্রন ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।’ দেশটির এসেক্সের চেল্মসফোর্ড ও নটিংহ্যামে দুজনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টে শনাক্তের পর এই সতর্ক করলেন তিনি। প্রধানমন্ত্রী এটার বিস্তার রোধে পদক্ষেপ হিসেবে টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইনের ঘোষণা দেন।

তবে প্রধানমন্ত্রী জানান, তিনি আত্মবিশ্বাসী যে, এবারের ক্রিসমাসের উৎসব গতবারের চেয়ে ভালো হবে।

ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি সম্পর্কে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রথম জানানো হয়। শুক্রবার সংস্থাটি এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ শ্রেণিভুক্ত করেছে।

শুক্রবার যুক্তরাজ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন দেশগুলোর সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথো ও এসওয়াতিনি।

শনিবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার তালিকায় অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই ও জাম্বিয়াকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, আমরা সব সময় স্পষ্ট ছিলাম, প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫