ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানকে শক্ত ভিত দিয়ে সেঞ্চুরিও হলো আবিদের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ১২:৪২

বাংলাদেশকে গত দিন খুব বেশি বাড়তে দেয়নি পাকিস্তান। এরপর দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক শক্ত এক ভিতই এনে দিয়েছেন সফরকারীদের। জুটির মূল ভূমিকায় অবশ্য ছিলেন আবিদই। পাকিস্তানকে শক্তপোক্ত এক সূচনা এনে দেওয়ার পর এবার নিজের সেঞ্চুরিটাও তুলে নিলেন পাকিস্তানি এই ব্যাটার।

তাইজুলের করা ইনিংসের ৬৮তম ওভারের প্রথম বলটা মিডউইকেটে ঠেলে দিয়েই দুটো রান তুলে নেন আবিদ আলী। তাতেই ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি ধরা দেয় পাকিস্তানি ওপেনারের হাতে। তিন অঙ্কে পৌঁছুতে তিনি বল খেলেছেন ২০৯টি, চার মেরেছেন ৯টি, ছক্কাও আছে দুটো।

তবে যত সহজ মনে হচ্ছে পাকিস্তানি এই ব্যাটারের সেঞ্চুরি, তত সহজও ছিল না বিষয়টা। আগের দিন শেষ করেছিলেন সেঞ্চুরির অপেক্ষা নিয়ে। এরপর দিনের শুরুতে দুই সঙ্গীকে বিদায় নিতে দেখেছেন পরপর দুই বলে।

পরিস্থিতিটা কঠিন ছিলো, তাই তখন খোলসে ঢুকে গিয়েছিলেন তিনি। দিন শুরুর ১৮ বলে আসেনি কোনো রান। সময় সুযোগ হলে তবেই রান নিচ্ছেন, অহেতুক তাড়াহুড়োও দেখাচ্ছেন না। তারই ফল হিসেবে এল তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

এমএসএম / এমএসএম

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫