বাউফলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
পটুয়াখালীর বাউফলে দোয়া-মিলাদ ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাউফল উপজেলা শাখা। রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবারুন সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাউফল উপজেলা শাখার সভাপতি কর্পোরাল (অব.) মো. জাকির হোসেন (নয়ন) খানের সভাপতিত্বে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুন সার্ভে অ্যান্ড পরিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. এস কে আর হাসনাইন। অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সংগঠনটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা