পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অজিত, সম্পাদক অনাদী নির্বাচিত
খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি অজিত কুমার মণ্ডল এবং সম্পাদক অনাদী কৃষ্ণ মণ্ডল নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কর্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবী সমিতির ৬৮ জন ভোটারের মধ্য ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জি এম আক্কাছ আলী ও এম এম ইদ্রিসুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মজিদ গাজী, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মণ্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক, নির্বাহী সদস্য পদে সমীর কুমার বিশ্বাস, মো. একরামুল হক বিশ্বাস ও মো. নজির আহম্মদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরি সম্পাদক পদে মোহ্তাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ বারিকুল ইসলাম ও রেখা রানী বিশ্বাস।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত