ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আলীকদমে আচরণবিধি লঙ্ঘনে মেম্বার প্রার্থীকে জরিমানা


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৮-১১-২০২১ রাত ৮:৪৪

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে চলছে এই ভোট গ্রহণ।

দুপুর ১২টায় আলীকদম সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিউবয়েল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আবদুল মতিন কে ভোটারদের মাঝে বিরাণীর প্যাকেট বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লামা কাজী আতিকুর রহমান।

আলীকদম উপজেলার ৪ ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে ৪ স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাচনে মাঠে আছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী।উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পুলিশ, র‌্যাব ছাড়াও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০ হাজার ৭৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫,৪৬২ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৩১৬ জন। ৩৬টি ভোটকোন্দ্রে ১০৯টি বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়