ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে ইউপি নির্বাচন : ১৫ ইউনিয়নের ১৪টিতেই নৌকার প্রার্থীর পরাজয়


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ১২:১৩
ফরিদপুরের দুই উপজেলার ১৫টি ইউনিয়নে রোববার (২৮ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ভাঙ্গা উপজেলায় ১২টি এবং চরভদ্রাসন উপজেলায় ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং ১ টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
 
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান।
 
ভাঙ্গা উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আলগী ইউনিয়নে ম.ম. ছিদ্দিক মিয়া, তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার, মানিকদাহ ইউনিয়নে সহিদুল ইসলাম বাচ্চু, হামেরদী ইউনিয়নে খোকন মিয়া, ঘারুয়া ইউনিয়নে মনসুর আহম্মেদ মুন্সি, চুমুরদী ইউনিয়নে রফিকুল ইসলাম সোহাগ, নাসিরাবাদ ইউনিয়নে আলমগীর হোসেন, নুরুল্লাগঞ্জ ইউনিয়নে শাহবুর রহমান, চান্দ্রা ইউনিয়নে খালেক মোল্লা। রেজাউল হাসনাত দুদু।
 
চরভদ্রাসন উপজেলায় ৩ ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, চরভদ্রাসন ইউনিয়নে আজাদ খান, গাজীরটেক ইউনিয়নে ইয়াকুব আলী, চরহরিরামপুর ইউনিয়নে জাহাঙ্গীর কবীর।
 
এদিকে নৌকা প্রতীকের এমন ভরাডুবিতে সমর্থকরা হতাশ হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, নৌকা প্রতীক দেয়াই হয়েছে অযোগ্যদের। প্রতীক দেয়ার পরেই স্থানীয় নেতাকর্মীরা এমন ফলাফলের আশঙ্কা করছিলেন।
 
প্রসঙ্গত, এই দুইটি উপজেলাই ফরিদপুর ৪ আসনের অন্তর্গত। এই আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী। অপরদিকে এই আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহর বাড়ি। ২০১৪ সাল থেকেই এই আসনে আওয়ামী লীগের দুই ধারা। একটি নিক্সন গ্রুপ অপরটি কাজী জাফরউল্ল্যাহ গ্রুপ। এবারের ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহর পক্ষের লোকদের। অপরদিকে এমপি নিক্সন গ্রুপের নেতাকর্মীরা সকলে স্বতন্ত্র নির্বাচন করেন।
 
নির্বাচনের ফলাফল নিয়ে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা দেশবাসী আজীবন স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমি ও ভাঙ্গার জনগণকে সাথে নিয়ে সর্বদা কাজ করে যাচ্ছি।

এমএসএম / জামান

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা: তদারকির অভাবে অবাধে মাছ শিকার

শরণখোলায় প্রথম ‘হাম’ আক্রান্ত শিশু শনাক্ত

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীর ওপর হামলা,থানায় অভিযোগ দায়ের

জিয়া খাল খনন উদ্বোধন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ১০দিনে ট্রাফিক পুলিশের ১৭ লাখ টাকার বেশি জরিমানা

আত্রাইয়ে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি: দুই যুগ ধরে জনদুর্ভোগ

সীমান্তে ৫২ বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ

শিবচরে তেলের সংকটে সেচ পাম্প নিয়ে চরম বিপাকে কৃষক

মোহনগঞ্জে সড়কের ইট তুলে বিক্রি, তদন্তে ধীরগতি প্রশাসনের

শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের উপস্থিতি কম

আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট চলছে

পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে ওষুধ কারখানা, জনস্বাস্থ্য হুমকির মুখে