ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পেরুতে ৭.৫ মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ১২:৩১

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার (২৮ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

এদিকে ভূমিকম্পের পর প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পে ৭৫টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত স্থাপানাগুলোর মধ্যে একটি চার্চ টাওয়ারও রয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ আমেরিকার এই অঞ্চলজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ৫টা ৫২ মিনিটে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩১ কিলোমিটার (৮১ মাইল)।

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং ৭৫টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ভূমিকম্পের কারণে পার্শ্ববর্তী দেশ ইকুয়েডরেও ক্ষয়ক্ষতি হয়েছে।

এএফপি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরুর ছোট শহর সান্তা মারিয়া দ্য নিয়েভা থেকে ৯৮ কিলোমিটার পূর্বে। ওই এলাকাটি মূলত পেরুর আমাজন অঞ্চল এবং সেখানে আমাজনের আদিবাসী সম্প্রদায় বসবাস করে থাকে।

সান্তা মারিয়া দ্য নিয়েভা শহরের মেয়র হেক্টর রেকুয়েজো জানান, অনেক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর ফলে কাঠের ঘরসহ বেশ কিছু বাড়িঘর ভেঙে পড়ে। এছাড়া ঔপনিবেশিক আমলের ৪৫ ফুট উচু একটি চার্চ টাওয়ারও ভেঙে পড়ে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী সেই ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫