মাত্র ১ লাখ টাকা হলে বেঁচে যায় তুহিনের জীবন
মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। ভোলার তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়নের ২নং (বাদলিপুর) গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী হতদরিদ্র দিনমজুর আবুল কালামের একমাত্র ছেলে মো. তুহিন (১৬) গত এপ্রিলে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় দেয়াল ভেঙে গায়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় ।
জানা গেছে, পঙ্গু হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর জাো যায় তুহিনের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। সেখানকার ডাক্তার বলেন, তুহিনের মেরুদণ্ডের হাড়ে অপারেশন করা লাগবে। অপারেশন করতে এক লোখ টাকার প্রয়োজন। কিন্তু ওই টাকা জোগাড় তুহিনের দৃষ্টিপ্রতিবন্ধী অসচ্ছল বাবার পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে সময়মতো চিকিৎসা করতে না পারলে ডাক্তার বলছেন তুহিনকে আর বাঁচানো যাবে না।
তুহিনের মা ফাতেমা বেগম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ের তুহিন বড়। তুহিনের বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। তুহিনের রোজগারের টাকায় আমাদের সংসার চলত। আমার একমাত্র মেয়ের মারিয়ার (৮) পড়াশোনার খরচও দিত তুহিন। তুহিনের মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর থেকে আমরা খুব কষ্টেেআছি। খেয়ে না খেয়ে দিন পার করছি। ঢাকার পঙ্গু হাসপাতালে ১০ দিন চিকিৎসা করানোর পর টাকার জন্য আর চিকিৎসা করাতে পরলাম না। এখন প্রতিদিন তার ওষুধের জন্য অনেক টাকার প্রয়োজন। সেটাও আমাদের পক্ষে কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাই সময়মতো চিকিৎসা না হলে হয়তো একটা বিপদ হতে পারে।
তিনি আরো বলেন, এখন তার চিকিৎসার জন্য এক লাখ টাকা দরকার। তাই আমার সন্তানকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওনসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। তার চিকিৎসার দায়িত্ব নিলে আমরা কৃতজ্ঞ থাকব।
অসুস্থ তুহিনের পরিবারের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার- ০১৭২৭৩৭৯১৯৬
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন