ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া গার্লস স্কুলে করোনা সচেতনতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৯-১১-২০২১ বিকাল ৭:২৫

কক্সবাজারের কুতুবদিয়ায় ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক কমিউনিটি সাপোর্ট টিম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথমে শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা সংবলিত লিফলেট, স্টিকারসহ করোনা বিষয়ক তথ্য সহায়িকা বিতরণ করা হয়। বিতরণ করা হয় ইউএনএফপিএ প্রদত্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রী মাস্ক। এছাড়া আলোচনা করা হয় শিক্ষার্থীদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে। পরে আলোচিত তথ্যের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় কুইক কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দ ঘন পরিবেশের। 

এতে প্রথম পর্বে পুরস্কার অর্জন করে যথাক্রমে - তছলিমা আকতার মীম (১), আলভী সুলতানা (২) ও তাহরিমা মুনতাহি প্রমী (৩) এবং ২য় পর্বে সাইমা সুলতানা জেনি (১),মুক্তা মনি (২) ও ওয়াকিয়া (৩)। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় প্রকল্প প্রদত্ত উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজারসহ আকর্ষণীয় পুরস্কার।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস জিগারুন্নাহার, সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলাম, সহকারী শিক্ষক শারমিন ইয়াসমিন, জেয়াবুন নেছা, প্রকল্পের মাঠ সংগঠক কাঞ্চন সরকার, নজরুল ইসলাম প্রমুখ ‍উপস্থিত ছিলেন। 

জামান / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা