আজ বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ
আজ বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে খুলনার দুটি স্থানে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। একটি খুলনা শহীদ হাদিস পার্ক এবং অপরটি নগরীর কে ডি ঘোষ রোড। তবে কে ডি ঘোষ রোডে বিএনপির সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই চন্দ্র রায় এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় সদরে সমাবেশ সফলের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলন করা হয়। তার আগে বেলা সাড়ে ১১টায় সমাবেশ সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
ধনবাড়ীতে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা
বাগেরহাটের মোংলা ইপিজেডে সড়কে ঝরল গার্মেন্টস কর্মীর প্রান
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য